আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অসামাজিক কার্যকলাপের বিচারের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ঘটনার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জুগিন্দা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও থানা বিএনপির সাবেক সদস্য ও ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি জুগিন্দা মোড় এলাকায় ঘটে যাওয়া একটি অসামাজিক কার্যকলাপের সামাজিক বিচারের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর, অতিরঞ্জিত উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।
বিশেষ করে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুর ইসলামসহ কয়েকজনকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমি মনে করি। তাই প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, গত শুক্রবার একটি সামাজিক ও পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বাহাগুন্দা গ্রামের মোহন আলীর স্ত্রী আলপনা খাতুনকে একটি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে স্থানীয়দের আহ্বানে রবিবার জুগিন্দা মোড়ে একটি সামাজিক বৈঠকের আয়োজন করা হয়, যাতে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা যায়।
স্থানীয়দের অনুরোধে আমি সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নুর ইসলাম বলেন, আমি উভয়পক্ষকে সংযত থাকার আহ্বান জানায় এবং বিশৃঙ্খলা এড়াতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমি নিজেই গাংনী থানার অফিসার ইনচার্জকে ফোন করে পুলিশকে অবহিত করি। পরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে উপস্থিত লোকজনের বক্তব্য শুনি।
উপস্থিত ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, আলপনা খাতুন পুলিশের সামনেই স্বীকার করেন যে তিনি স্বেচ্ছায় ওই ব্যক্তির কাছে গিয়েছিলেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দেন। তিনি কোনো অভিযোগ বা মামলা করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনাস্থলে আর কোনো অনাকাঙিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়নি।
কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, লক্ষ্য করলাম স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ওই পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে পরবর্তীতে কিছু অনলাইন মাধ্যমে ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।
’ধর্ষণ মামলার বাদীকে মারধর’ আটকিয়ে রেখে বিচার’ ইত্যাদি শিরোনামে সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, তৎকালীন আওয়ামী লীগের অপশাসনের সময়ে গ্রামের বিএনপির কর্মী সিরাজের বিরুদ্ধে ২০১৯ সালে আলপনা খাতুন গাংনী থানায় শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হলে রাষ্ট্রপক্ষ মামলাটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। যার মামলার নম্বর ৩২/২০২০। উক্ত মামলার সাক্ষ্যগ্রহণসহ সকল কার্যক্রম।
ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মামলাটি শুধুমাত্র রায়ের অপেক্ষায় রয়েছে। ফলে ওই মামলায় বাদীর উপস্থিত থাকা বা হাজিরা দেওয়ার কোনো বিষয় বর্তমানে নেই। যদিও মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে সেই সময়ে করা হয়েছিল।
অথচ একটি মহল ২০১৯ সালের সেই পুরোনো শ্লীলতাহানির মামলাটিকে সামনে এনে গত শুক্রবার গ্রামে ঘটে যাওয়া অসামাজিক কর্যকলাপের ঘটনাকে আড়াল করতে বিভিন্ন শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে নিরীহ মানুষদের হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
নুর ইসলাম আরো বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমিসহ যারা সেখানে উপস্থিত ছিলেন তারা কারো প্রতি জোরজবরদস্তি, নির্যাতন বা অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। বরং স্থানীয়দের আহ্বানে সাড়া দিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে পুরনো ঘটনাকে সামনে এনে এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে।
আমি প্রশাসন, সাংবাদিক সমাজ ও সচেতন মহলের কাছে অনুরোধ জানাচ্ছি-কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সঠিক তদন্ত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য। একইসাথে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
