ঢাকাWednesday , 27 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশে কৃষি জমি কমে আসছে- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল 

Mahamudul Hasan Babu
May 27, 2026 7:07 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- যতটা পারি আমরা কৃষি জমি নষ্ট করব। না৷ ক্যাম্পাস বহুতল ভবন করা হবে৷ দেশে কৃষি জমি অতি দ্রুত কমে আসছে৷ এটি দেশের জন্য ভাল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বুধবার সকালে সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জায়গা পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি৷
মন্ত্রী বলেন, আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করছি৷ সেই কারনে ইক্ষু খামারটি পরিদর্শনে এসেছি৷ এখানে ১০০ একরের মতন জায়গা আছে সরকার টু সরকার হওয়ায় জায়গাটা নেওয়া সহজ হবে৷ আমরা আরও কিছু জায়গা দেখব৷
এর পরে মন্ত্রী ঠাকুরগাঁও মেডিকেল কলেজ এর জন্য জায়গা পরিদর্শন করেন ও ইন্জিনিয়ারিং কলেজ নির্মান পরিদর্শন করেন।