স্টাফরিপোর্টার।। সমাজের উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সাংবাদিক বিশ্বজিৎ সিংহ রায়-কে সম্মাননা স্মারক প্রদান করেছে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির
২৭ মে বুধবার দুপুরে মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির কার্যালয়ের সামনে এই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেয়া হয়। আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনে মোঃ শাহজাহান মিয়া সহ-মানবিক এই সেবা মূলক সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে,,নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির এর বিভিন্ন কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরে সমাজে সচেতনতা সৃষ্টি, উন্নয়নের প্রচার এবং সার্বিক সহযোগিতার জন্য দৈনিক খোলা চোখের স্টাফ রিপোর্টার,সাংবাদিক বিশ্বজিৎ সিংহ রায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মাননা জানানো হচ্ছে।
এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার মাধ্যমে সাংবাদিক বিশ্বজিৎ সিংহ রায় স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই নিষ্ঠা ও পেশাদারিত্ব অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সম্মাননা গ্রহণ করে দৈনিক আজকের রিপোর্টের স্টাফ রিপোর্টার সাংবাদিক বিশ্বজিৎ সিংহ রায় বলেন, এই স্বীকৃতি আমার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। সমাজের কল্যাণে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। স্লোগান “সত্য, দায়িত্ব ও জনসেবার প্রতিশ্রুতি অটুট থাকুক সবসময়।
