এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মরহুম মতিউর রহমান তালুকদারের ১৫ তম মৃত্যু বার্ষীকি আজ শনিবার দুপুরে তার নিজ বাড়ি চকিয়াচাপুর অনুষ্ঠিত হয়েছে। তিনি ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এম এম এ রেজা পহেল এর বাবা। তার বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন চকিয়াচাপুর গ্রামে।
পারিবারিক ভাবে শনিবার দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম মতিউর রহমান তালুকদারের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
