ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 31, 2026 10:14 am
Link Copied!

বাদশ আলম, বগুড়া- পবিত্র ঈদুল আজহার আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার শেরপুরে ১৯৯২ সালে এস এস সি পাসকৃত  বন্ধুদের সংগঠন ‘ক্লাব ৯২’-এর উদ্যোগে ঈদ আড্ডা, মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবে ৯২  সদস্যরা অংশগ্রহণ করেন।
৩০ মে (শুক্রবার) সন্ধ্যায় পৌর শহরের ডিজে মডেল হাই স্কুল খেলার মাঠ সংলগ্ন ক্লাব ৯২ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনটি পরিণত হয় বিভিন্ন শ্রেণীপেশার বন্ধুদের মিলনমেলায়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
আবুল ফজল সিদ্দিক তোতার সঞ্চালনায় অনুষ্ঠিত  অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়ত করেন সাইয়েদুজ্জামা, গীতা পাঠ করেন গোপাল বসক, তারপর সাংবর্ধনাপ্রাপ্ত দুই বন্ধু ডাঃ আমিরুল ইসলাম ও ডাঃ মোমিনুল হক কে ফুল দিয়ে বরন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে আগত সকল বন্ধু ও বান্ধবীরা। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লাভলী খাতুন, তহমিনা খাতুন, সুবর্না দত্ত, রেজওয়ানা ফেরদৌস পাপিয়া, বন্ধুদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, নয়ন পাঠান, রেজাউল করিম, শাহ আলম বাবু প্রমুখ। বক্তারা বলেন, ক্লাব ৯২ দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। সংগঠনের সদস্যদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংবর্ধিত দুই বন্ধু তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ক্লাবের এমন সম্মাননায় আমরা বন্ধুের প্রতি চির কৃতজ্ঞ।  তারা আরও বলেন, বর্তমান সময়ে বন্ধুত্বের বন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষায় এমন মিলনমেলার প্রয়োজনীয়তা অনেক বেশি। ক্লাব ৯২ ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের অংশগ্রহণে প্রাণবন্ত ঈদ আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। উপস্থিত সদস্যরা এমন আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মিলনমেলা আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ হিসেবে উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।