ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 31, 2026 2:35 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া তে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী ।

এ উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে কালো ব্যাজ ধারণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন ,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সদস্য সচিব প্রবাসীর জাফর ইকবাল হিরোক, এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশগঠন ও উন্নয়নে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর সহধর্মিণী আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে তাঁর জ্যেষ্ঠপুত্র, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী।