ঢাকাMonday , 1 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় পাটক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু।

Mahamudul Hasan Babu
June 1, 2026 8:40 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পাটক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মুস্তাফিজুর রহমান বাবলু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) ২৯ মে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।

মৃত মুস্তাফিজুর রহমান বাবলু দুর্গাপুর গ্রামের মৃত গোলাম সারোয়ার ফকিরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মুস্তাফিজুর রহমান বাবলু দুর্গাপুর মাঠে নিজের পাটক্ষেতে নিড়ানির কাজ করতে যান। দুপুর আনুমানিক ১২টার দিকে ক্ষেতে কাজ করার সময় তাঁকে একটি বিষাক্ত সাপে দংশন করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের জমিতে কাজ করা অন্য কৃষকেরা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। বর্তমানে মরদেহটি তাঁর নিজ বাসভবনে রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।