মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি॥রংপুর-৬ (পীরগঞ্জ) আসনেরসংসদ সদস্য নুরুল আমীনকে হুমকি এবং সরকারের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগসহরংপুর জেলা পরিষদের প্রসাশক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| গতকাল সোমবার বিকাল ৫ টায় জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মাহবুবুর রহমানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ| এ সময় সাংসদ নুরুল আমিন বিএনপি কে চাঁদাবাজ, লুটপাটকারী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে রংপুর পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক পদসহ সকল দায়িত্ব থেকে সাইফুল ইসলামকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানান| সেইসাথে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা লুটপাট করেছেন বলেও সংবাদ সম্মেলনে বলেন| এ সময় এমপি ১১ দলীয় জোটের নেতাকর্মীদেরকে সকল অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে জবাব দেয়ার নির্দেশ দেন| সংসদ সদস্য নুরুল আমিন আরো বলেন,রংপুর জেলা পরিষদের প্রসাশক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে আমাকে ভোট চোর হিসেবে উল্লেখ করেন| এ বিষয়ে তিনি তো আদালতে মামলা করেছেন| বিচারাধীন বিষয়ে মন্তব্য করা উচিৎ নয়, সেটাও তিনি বোঝেন না| আদালত যদি আমাকে বাতিল করেন তাহলে আমি সেটা মেনে নেব| পরপরতিনবারসংসদ নির্বাচনেপরাজিতহয়ে ¯^ান্তনা পুরস্কার হিসেবে রংপুর জেলা পরিষদের প্রশাসকের মতো একটি অনির্বাচিত পদ বাগিয়ে নিয়ে একজন নির্বাচিত এমপির বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত বক্তব্য দিয়ে বেড়ান| আমি তাঁর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি|
—
