ঢাকাMonday , 1 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রানীনগর পথরোধ করে মোটরসাইকেল আরোহীরকে ছুরির আঘাতে আহত

Mahamudul Hasan Babu
June 1, 2026 4:32 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : রাণীনগরে গভীর রাতে রাতোয়াল গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন দুই আরোহী। এ সময় মোঃ আব্দুল খালেক (৪০) নামের এক মোটরসাইকেল চালককে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে তাঁর ব্যবহৃত ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​সোমবার রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় রাণীনগর থানাধীন ৬নং কালিগ্রাম ইউনিয়নের রঞ্জনিয়া গ্রামস্থ পাকা মেইন সড়ক ওপর এই ঘটনা ঘটে।আহত আব্দুল খালেক খাগড়া গ্রামের মোঃ সিরাজুল মন্ডলের ছেলে।
তাঁর সাথে থাকা অপর আরোহী একই গ্রামের মৃত শাহাদতের ছেলে মোঃ সাহাবুল (৩২)
​স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে গত রাতে আব্দুল খালেক ও সাহাবুল খানপুকুর এলাকা থেকে বেলঘড়িয়া হয়ে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম খাগড়ায় ফিরছিলেন। পথিমধ্যে রঞ্জনিয়া গ্রামের সামনের পাকা মেইন সড়ক ওপর পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তাঁদের পথরোধ করে। দুর্বৃত্তরা জোরজবর দস্তিমূলক ভাবে আব্দুল খালেকের ব্যবহৃত লাল-কালো রঙের ‘নওগাঁ হ-১৩-২৬৭৩’ নম্বরের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক আব্দুল খালেক বাধা দিলে দুর্বৃত্তকারীরা ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে।
​পরে খবর পেয়ে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় আব্দুল খালেককে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল জানায় এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।