ঢাকাTuesday , 2 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 2, 2026 1:43 pm
Link Copied!

মোঃ আক্তার হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার (২ জুন) বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাচরা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত শাহে আলমের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার প্রণোদনার চেক তুলে দেওয়া হয়।
এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।