আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:এক সময়ের খরস্রোতা প্রমত্তা কাজলা নদী এখন মৃতপ্রায়। নদীটি এক সময় নওপাড়া, ভাটিপাড়া ও সাহারবাটি এলাকার মানুষের কৃষি ও বানিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়া আমিষের চাহিদা পূরণ করতো। ২০০৩ সাল পর্যন্ত প্রচুর দেশি মাছ যেমন: কই, শিং, শোল, পুঁটি, পাকাল, বাইম, টাকি, রুই ও কাতলা মাছ পাওয়া গেছে। নদী টি কাজিপুর ইউনিয়নের মাথাভাঙা নদী হতে উৎপত্তি হয়ে হিন্দা, নওপাড়া, ভাটপাড়া, সাহারবাটি, আলমপুর হয়ে মেহেরপুরের ভৈরব নদে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ ৩০ কি.মি. ও প্রস্থ ৩৫ মিটার। নদীটির পাড়ে বৃটিশ নীলকরদের অত্যাচারের নিদর্শন হয়ে আজও দাড়িয়ে আছে ভাটপাড়া নীলকুঠি ও আমঝুপি নীলকুঠি। নদীটা এখন গোচারণ ভূমিতে পরিনত হয়েছে। এমতাবস্থায় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিকট আকুল আবেদন কাজলা নদীর পুন:খনন কর্মসূচি গ্রহণ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা।
