ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল জেলা ইউনিট শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী ও রিকশাচালকদের মাঝে খাবার পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে

Mahamudul Hasan Babu
June 4, 2026 12:16 pm
Link Copied!

নড়াইল প্রতিনিধি: তিব্র গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল জেলা ইউনিট। শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী ও রিকশাচালকদের মাঝে বিতরণ করা হচ্ছে খাবার পানি, ছাতা ও হাতপাখা।
নড়াইলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। তীব্র রোদের কারণে দুপুরের দিকে রাস্তাঘাটে মানুষের চলাচল বেশ কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর, রিকশাচালক বা ভ্যানচালক জীবিকার তাগিদে যাদের এই তীব্র রোদেও বাইরে বের হতে হচ্ছে, তারা পড়েছেন চরম ভোগান্তিতে।
এই পরিস্থিতিতে নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবকদল আজ সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজার,আদালত প্রাঙ্গণ, পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করে রাস্তায় চলাচলকারী তৃষ্ণার্ত মানুষের হাতে তুলে দিচ্ছেন বিশুদ্ধ খাবার পানি, রোদ থেকে বাঁচতে দেওয়া হচ্ছে ছাতা এবং গরমের স্বস্তির জন্য দেওয়া হয়েছে হাতপাখা।
নড়াইল রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক -মাহবুব মোরশেদ জাফল বলেন
“তীব্র তাপদাহে মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান মানুষদেরও উচিত এই দুর্যোগে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এই কার্যক্রম আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।”#