আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৪০) নামের এক অটোবাইক চালকসহ ২ জন শিশু নিহত হয়েছেন। আহত হয়েছে মাহিন ও তার স্ত্রী মুক্তা ।
নিহত আরিফ মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দীনের ছেলে। একইসাথে উত্তর শালিকা গ্রামের রাজুর ছেলে মাহিন (৩২)নামের একব্যক্তির ১ বছর বয়সের কন্যা শিশু আফরিন ও মাহিনের বোনের ছেলে অর্থ্যাৎ ভাগিনা ঝিকরগাছা গ্রামের সজিবের ছেলে আবরার নামের ১১ বছরের একটি শিশু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া না গেলেও পরবর্তীতে জানা গেছে। তবে একটি সূত্র জানিয়েছে আহতদের বাড়ি একই গ্রামে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের বামন্দী-তেরাইল গ্রামের মাঝামাঝি ( তেরাইল ব্রিজের অদূরে) স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,আরিফ হোসেন তার অটোবাইকে কয়েকজন যাত্রী নিয়ে বামন্দী অলিনগরের দিক থেকে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তেরাইল ব্রিজের অদূরে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি ট্রাক অটোবাইককে ধাক্কা দেয়। এসময় অটো বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ওই ধাক্কায় অটোবাইক চালক আরিফসহ আরো ৩জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা আরিফকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে,আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশু দুটি মারা যায়।
নিহত আরিফ হোসেনের বন্ধু বিপ্লব হোসেন জানান, আরিফ গত ১১ বছর যাবত কর্মের সুবাদে কুয়েত প্রবাসী ছিলেন। গত ৮মাস পূর্বে বাড়ি ফিরে একটি অটোবাইক কিনে ভাড়া মেরে বেড়াচ্ছিলেন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আরিফ হাসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করার লক্ষে পুলিশ চেষ্টা করছে।
