ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
June 5, 2026 3:44 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর আম গাছের ডালের সাথে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলিয়ে থাকা অবস্থায় হজরত আলী (৭০) নামের এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫জুন) সকালে উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম লাউদত্ত এলাকায় ইসলামপুর থেকে গুঠাইল রোডের কাজী মুরগী ফার্মের পশ্চিম দিকে রাস্তার বাম পাশে আম গাছের ডালের সাথে মরদেহ ঝুলিয়ে থাকতে দেখে পুলিশ কে ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হজরত আলী ইসলামপুরে পশ্চিম লাউ দত্ত এলাকার মৃত হাফেজ মিয়ার ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।