ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, উদ্ধার বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ

Mahamudul Hasan Babu
June 5, 2026 3:53 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকায় ডলার প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা, নগদ অর্থ এবং ডলার সংরক্ষণের কাজে ব্যবহৃত একটি কাঠের বক্স উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের বাংরোড এলাকার সুইসগেট সংলগ্ন বাদশা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— বাংরোড গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মানিক হোসেন, হাবিবুর রহমান, ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকার নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম, গড়েয়া ইউনিয়নের শাহজাহান আলীর ছেলে মনোয়ার হোসেন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল গ্রামের তহির উদ্দিনের ছেলে মোহাম্মদ মোখলেছ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডলার সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে বিদেশি মুদ্রা ও পুরাতন ডলার কেনাবেচার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলত বলে অভিযোগ রয়েছে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।