রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(৭জুন) সকালে দেওয়ানগঞ্জ সুগার মিলসংলগ্ন গাবতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ট্রেনটি জিলবাংলা সুগার মিল সংলগ্ন গাবতলী এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেনে ওঠার চেষ্টা করেন মনোয়ার। এ সময় পা পিছলে তিনি রেললাইনে পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে ওঠার সময় দুর্ঘটনার শিকার হন ওই যুবক। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তার স্বার্থে চলন্ত ট্রেনে ওঠানামা না করার আহ্বান জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
