ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের  তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিলাে বিজিবি

Mahamudul Hasan Babu
June 7, 2026 6:22 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশের সীমানায় পুশইন চেষ্টা রুখে দিলাে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। ফলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইন প্রচেষ্টায় ব্যর্থ হলাে। পুশইনকৃত ৬ ব্যক্তি দুই দেশের সীমান্ত রেখায় অবস্থান করছেন।

শনিবার ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফের সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে ৬ জনকে বাংলাদেশের দিকে পুশইনের চেষ্টা করে। এদের মধ্যে ৩জন পুরুষ ও ৩জন নারী রয়েছেন। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের রুখে দেয়। পরে তারা আবার সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যায়।