ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Mahamudul Hasan Babu
June 7, 2026 6:23 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের  তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিলাে বিজিবিডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবির, শাকির আহমেদ, ভুবন চন্দ্র হালদার ও ফারুকুল ইসলাম।

এছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়জ উদ্দিন, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুস সামাদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।