ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ?

Mahamudul Hasan Babu
June 16, 2026 11:33 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার একাধিক শিক্ষক।
অভিযোগে বলা হয়েছে, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ থেকে কমিশন গ্রহণ, শিক্ষকদের নিকট থেকে আর্থিক সুবিধা দাবি, বিদ্যালয় পরিদর্শনের নামে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের স্লিপ, ক্ষুদ্র মেরামত ও অন্যান্য সরকারি বরাদ্দের অর্থ থেকে বিভিন্ন সময়ে অর্থ আদায় করা হয়েছে। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে অর্থ গ্রহণেরও অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারীরা আরও দাবি করেন, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষকদের ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে অস্বচ্ছতা এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও ঘটেছে। এসব কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান আমার সংবাদ কে বলেন যারা অভিযোগ তুলেছে আমি তাদের সাথে কথা বলব আমি আপনার সাথে কথা বলব না !