আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক মো. কেরামত আলী, শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস. এম. মাসুদ জামান ও মো. ওয়াহিদুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ নাজনীন রেহেনা, যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবারক মুমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান ও মেঘা গুপ্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিনিয়র সিভিল জজ (সদর) মো. মাসুদ রানা, পিপি নজরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. নাসিম, সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সম্পাদক কামরুল হাসান, অ্যাডভোকেট এস এম আমানুল্লাহ আল আমানসহ বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী মহলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
