ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে মিশ্র মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

Mahamudul Hasan Babu
June 29, 2026 5:00 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে কার্প জাতীয় মাছের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে|
রোববার সকালে মৎস্য অধিদপ্তরের রাজ¯^ বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
এতে মৎস্য অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী প্রধান কৃষিবিদ আবু মোঃ আসাদুজ্জামান লাবলু মূল প্রশিক্ষক ছিলেন| পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল কবীর এ সময় উপস্থিত ছিলেন| এ  প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন|
প্রশিক্ষণে কার্পজাতীয় মাছের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষের আধুনিক প্রযুক্তি, পুকুর ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ, ˆবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কার্পের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ করলে একই পুকুরে কম খরচ অধিক মাছ উৎপাদন নিশ্চিত করা সম্ভব|