ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, আদালতে সোপর্দ

Mahamudul Hasan Babu
July 17, 2026 3:21 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মেন্দা কুঠিপাড়া এলাকার মো. আলমাস, যার বিরুদ্ধে জি.আর. ওয়ারেন্ট নং-৭৮/২৬ রয়েছে। এছাড়া পাছ বেতুয়ান এলাকার মোছা. আরজুয়ারাকে সি.আর. ওয়ারেন্ট নং-১৬১/২৬-এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে লামকান এলাকার মো. জব্বার ওরফে জুম্বরকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ ১৬ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি।
এদিকে দক্ষিণ মেন্দা কুঠিপাড়া এলাকার মো. আরমান হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে উত্তর সারুটিয়া এলাকার মোছা. মরিয়ম খাতুনকে জি.আর. ওয়ারেন্ট নং-৭৭/২৬-এর ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।