ঢাকাFriday , 24 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক

Mahamudul Hasan Babu
July 24, 2026 1:01 pm
Link Copied!

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ৫ নং ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের মেম্বার পদে ভূরুঙ্গামারীর ৪ নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। ভূরুঙ্গামারী মহিলা কলেজ পাড়ার মৃত নঈম উদ্দিন ও মৃত হবিজন বেগম এর ৬ জন পুত্র – কন্যা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র মোঃ ফজলুল হক (৪৯) মেম্বার পদে দোয়া ও সমর্থন কামনা করেন।

আজকে ২৪ জুলাই ( শুক্রবার) মসজিদে নামাজ পড়ে মসজিদের সম্মানিত মুসুল্লিদের সাথে কুশল বিনিময় ও দোয়া চেয়ে মসজিদের সকল মুসুল্লিকে মিষ্টিমুখ করিয়ে ৫ নং ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে ফজলুল হক বলেন, আমি যে কারণে এই পদে প্রার্থী হতে চাই, সেটা হচ্ছে ৪ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, সরকারি সেবার স্বচ্ছতা এবং জনগণের পাশে থেকে ওয়ার্ড বাসীর সকল সমস্যা সমাধানে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।