ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ঠাকুরগাঁওয়ে জামায়াতের গণমিছিল

Mahamudul Hasan Babu
August 1, 2026 12:22 pm
Link Copied!

​ঠাকুরগাঁও প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এই গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মো: আলমগীর, সদর উপজেলা জামায়াতের সভাপতি মো: মিজানুর রহমান এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক মো: আদিউলসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
​সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটে জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক রায় মেনে নেওয়া ব্যতিরেকে দেশের সার্বিক স্থিতিশীলতা আনা সম্ভব নয়। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।