মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলায় দেশীয়মাছের প্রজনন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলজ জীব বৈচিত্য রক্ষায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগেভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার মিঠিপুর ইউনিয়নের ভেলামারি জলাশয় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৩৫টি চায়নাদুয়ারী কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে আগুনে পুড়িয়েধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.কাওসার হোসেন। এ সময় উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্টকর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ চায়না দয়ারীকারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং জলজ জীববৈচিত্যেরওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধেনিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। পীরগঞ্জ উপজেলাসিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায়অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগতব্যবস্থা গ্রহণ করা হবে।
—
