ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চবি পঞ্চগড় জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাব্বু ও রাফিন

Mahamudul Hasan Babu
August 8, 2026 9:42 am
Link Copied!

চবি পঞ্চগড় জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাব্বু ও রাফিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চগড় জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মমিনুল ইসলাম রাব্বু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও তরুণ ছাত্রনেতা মোঃ আবিল ইমাম রাফিন (মোহাম্মদ রাফিন)।
শুক্রবার (৭ আগস্ট) সংগঠনের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ শাহিন (সোহান), সদ্য বিদায়ী সভাপতি মোঃ সোহাগ আলম, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সহ-সভাপতি মোঃ মামুন হকসহ সংগঠনের অন্যান্য সদস্যদের সম্মিলিত উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনের প্যাডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজেদুর রহমান মারুফ, সাইফ, মিলন, বন্যা, মৃদুল, ফাহিম, প্রশান্ত, সিয়াম, বাপ্পি, ওয়াহিদ, গোপাল, তপন ও আজমির।
নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ব বৃদ্ধি, শিক্ষাবিষয়ক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ মমিনুল ইসলাম রাব্বু বলেন,
“পঞ্চগড় জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আবেগের জায়গা। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধনে আমরা সবাই ঐক্যবদ্ধ। পঞ্চগড় জেলার সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং সবার কল্যাণে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও তরুণ ছাত্রনেতা মোহাম্মদ রাফিন বলেন,
“আমরা প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকে যে স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছি, সেই স্বপ্ন বাস্তবায়নে সংগঠনকে আরও কার্যকর, শিক্ষার্থীবান্ধব ও গতিশীল করে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।”
সহ-সভাপতি সাজেদুর রহমান মারুফ বলেন,
“পূর্ববর্তী ভাইয়েরা যে কাজগুলো করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁদের দেখানো পথ অনুসরণ করে আগামী দিনে আরও ভালো ও কল্যাণমুখী কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
নতুন নেতৃত্বের হাত ধরে চবি পঞ্চগড় জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংগঠনের সদস্যদের।