ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু।

Mahamudul Hasan Babu
August 8, 2026 1:47 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে গাছ থেকে পড়ে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার ৪নং শহরগ্রাম ইউপি’র ফুলবাড়ী গ্রামের মৃত আফতাব উদ্দীন মাষ্টারের ছেলে রশিদুল ইসলাম (৪০)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ীর পাশে একটি আম গাছে উঠে ওই গাছের ডাল কাটার সময় হঠাৎ রশিদুল ইসলাম নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। তাঁর মৃত্যুর সংবাদ পাবার পর স্থানীয় এম.পি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক-এর নির্দ্দেশে শহরগ্রাম ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম এর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঘঁনাস্থলে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রশিদুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।