আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে মাটি খুঁড়ে ১টি মাইন সদৃশ বস্তু উদ্ধার করেছে এলাকাবাসি| বস্তু ¯^াধীনতা যুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত মাইন বলে ধারণা করছেন এলাকাবাসি|
জানা গেছে,শনিবার বেতবাড়ীয়া গ্রামের বাজার সংলগ্ন মনি শাহ এর জমিতে মাটি খুঁড়ে একটি মাইন সদৃশ বস্তু দেখতে পায়| পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে,শতশত মানুষ তা দেখতে ভীড় জমায়| খবর পেয়ে গাংনী থানা পুলিশের কয়েকটিদল সেখানে উপস্থিত হয়ে ওই স্থানটি ঘিরে রেখেছে|
স্থানীয়রা জানান,মনি শাহের পরিত্যক্ত জমির মাটি খুঁড়তে কয়েকটি টুল বক্স ও মাইন এর মুটকি আকারের ১০টি বস্তু বেরিয়ে আসে| ধারণা করা হচ্ছে বস্তুগুলো ¯^াধীনতা যুদ্ধকালীন ব্যবহৃত মাইনের যন্ত্রাংশ| দীর্ঘ বছর পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো পড়ে থাকার কারণে হয়তো বা নষ্ট বা অকেজো হয়ে পড়েছে|
গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল আলম টকি জানান,১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ হয়| ওই সময়ে ভারতের ব্যঙগাড়ীর মাঠে বাংলাদেশ-পাকিস্তান সম্মুখ যুদ্ধ হয়| ব্যঙগাড়ীর মাঠ থেকে বাংলাদেশের অংশ বেতবাড়ীয়া মাত্র ৪কিলোমিটার দূরত্ব| তাই যুদ্ধকালীন সময়ের ব্যবহৃত মাইনের ধ্বংসাবশেষ এগুলো|
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান,বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে বস্তুটি আসলে কি|
