ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে কৃষকদলের নতুন কমিটিকে ঘিরে আনন্দ র‍্যালি

Mahamudul Hasan Babu
August 9, 2026 4:07 pm
Link Copied!

​স্টাফ রিপোর্টার মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​ ৯ আগস্ট (রবিবার) দুপুরে মহম্মদপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলা সদরে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মহম্মদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে শহীদ আহাদ, সুমন চত্বরে সমবেত হয়। মিছিলে কৃষকদল, বিএনপি’র এক অংশ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

​উল্লেখ্য, সম্প্রতি মো: রেজওয়ানুর রহমান (রাসেল)-কে আহ্বায়ক এবং মো. সোহেল রানাকে সদস্য সচিব,করে মহম্মদপুর উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা বাজারে মিছিল নিয়ে প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হন।

​উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমূর আলী মৃধা। ​প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মইমূর আলী মৃধা বলেন, “বিগত দিনে একটি কুচক্রী মহল বিএনপির নাম ভেঙে দলে বিভ্রান্তি ও ধ্বংস ডেকে আনতে চেয়েছিল। তারা বিএনপির রাজনীতি করলেও ভোটে দলের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়।

তারা কখনো নৌকার,আবার কখনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কাজ করেছে। এই পরীক্ষিত বেইমানদের কোনো মিথ্যা অপপ্রচারে কান দেওয়া যাবে না। ​তিনি আরও বলেন, “বর্তমানে উপজেলা প্রশাসনসহ সরকারি কর্মকর্তারা সরকারের সকল বরাদ্দ ও সাহায্য-সহযোগিতা জনগণের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করছেন। একটি চক্র স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। রাজপথের রাজবন্দী ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কৃষকদলের এই নবগঠিত কমিটি গঠিত হওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে।

​সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবগঠিত উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রেজওয়ানুর রহমান (রাসেল),সদস্য সচিব,মো. সোহেল রানা এবং কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. এম. এম. রইছ উদ্দিন।
​বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে জাতীয়তাবাদী কৃষকদলকে সুসংগঠিত করে আন্দোলনের রাজপথে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।