এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার ১০ রাণীপুকুর ইউনিয়নের টিনপাড়া এসকেএস চার্চ- এর মাঠে উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) ও ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর সহযোগিতায় আদিবাসীদের ভূমি, ঐতিহ্য, অস্থিত্ব সুরক্ষা ও স্বীকৃতির দাবি নিয়ে আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা প্রতিপাদ্য নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি।
অনুষ্ঠানে উপজেলা ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি বিমল মার্ডি এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ এর সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান সরকার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক আফছার আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিডিএ এর উপপরিচালক ড. ফরিদা পারভীন কেয়া, আঞ্চলিক ব্যাবস্থাপক কামরুজ্জামান ও জেএসকেএস ব্যবস্থাপক রেজাউল ইসলাম। এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন।
আলোচনা শেষে গ্রামীণ কৃষি শ্রমজীবী ও আদিবাসী মানুষের পক্ষ হতে বিভিন্ন দাবী সম্বলিত এশটি স্মারকলিপি প্রধান অতিথির নিকট প্রদান করা হয়।
শেষে ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
