ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায়  ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি

Mahamudul Hasan Babu
August 9, 2026 4:26 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৯ জুলাই) সকাল ৮ টায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির হাবিলদার মো. দিদারুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ১৩৭/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল মাঠে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।