ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এলাকায় উন্নয়নের হাল ধরেছেন মো. ইলিয়াস খান

Mahamudul Hasan Babu
August 10, 2026 2:09 pm
Link Copied!

আবু সালমান লক্ষ্মী   রামগতি লক্ষীপুর: পুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দাদের প্রতিনিয়ত কাদা-মাটির রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিনেও এসব এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া না লাগায় ক্ষোভ ও হতাশা রয়েছে স্থানীয়দের মাঝে।
এমন পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে নিজ উদ্যোগে রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইলিয়াস খান।
দীর্ঘদিন ধরে ব্লাড ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সেবায় কাজ করে আসছেন ইলিয়াস খান। অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজনে রক্ত দিয়ে সহযোগিতা করাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ইলিয়াস খান বলেন, “এলাকার মানুষ আমাকে মেম্বার নির্বাচিত করলে আমি গরিব-দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাব। রাস্তাঘাট সংস্কার করব, মানুষের ন্যায্য পাওনা তাদের বুঝিয়ে দেব এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করব। আমার এলাকার মানুষের যা যা প্রাপ্য, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয় বাসিন্দা আব্দুল মাজেদ বলেন, “আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারি না। ইলিয়াস খান নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করায় এখন কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারছি। আমরা চাই, তিনি মেম্বার নির্বাচিত হয়ে আমাদের পাশে থেকে কাজ করে যান।”
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেকান্তর বলেন, “ইলিয়াস খান একজন ভালো মানুষ। আমরা চাই আগামীতে তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করুন। অতীতেও তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন, বর্তমানে নিজের অর্থায়নে কিছু উন্নয়নমূলক কাজ করছেন। ভবিষ্যতেও যেন তিনি এলাকার উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারেন, সে জন্য আমরা তাকে মেম্বার হিসেবে দেখতে চাই।”
আরেক বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম বলেন, “আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে তেমন কোনো উন্নয়ন হয়নি। বর্তমানে ইলিয়াস খানের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। অতীতে তিনি ব্লাড ফাউন্ডেশনের সঙ্গে থেকে মানুষের প্রয়োজনে রক্ত দিয়ে সহযোগিতা করেছেন। এখন রাস্তাঘাট সংস্কারেও কাজ করছেন। আমরা চাই, তিনি ভবিষ্যতে মেম্বার নির্বাচিত হয়ে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখুন।”
স্থানীয়দের প্রত্যাশা, ইলিয়াস খান নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের রাস্তাঘাটের সমস্যা, শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবেন।