ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পাশ করেছে বিরলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিলুপ্ত প্রায় কড়া সম্প্রদায়ের পুজা কড়া।

Mahamudul Hasan Babu
August 10, 2026 2:17 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে কড়াপল্লীর মেয়ে পুজা কড়া এসএসসি পাশ করেছে। পুজা কড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিলুপ্তপ্রায় কড়া সম্প্রদায়ের মাধ্যমিক পাশ করা ওই কড়াপল্লীর দ্বিতীয় নারী শিক্ষার্থী। সে বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র হালজায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং একই ইউনিয়নের রাঙ্গন ঝিনাইকুড়ি গ্রামের কড়াপল্লীর অঞ্চল কড়ার মেয়ে।
এর আগে একই কড়াপল্লী থেকে গত ২০২৫ সালে প্রথম নারী শিক্ষার্থী হিসাবে এসএসসি পাশ করেছিল কৃষ্ণ কড়ার মেয়ে গিতা কড়া।
এছাড়া এই কড়াপল্লী থেকে গত ২০১৮ সালে এসএসসি পাশ করে মৃতঃ রতন কড়ার ছেলে লাপোল কড়া। সে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। এই লাপোল কড়াই ওই কড়া পল্লীর একমাত্র বিশ^বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থী।
এব্যাপারে বিশ^বিদ্যালয়-এ পড়–য়া লাপোল কড়া জানায়, সমাজের অত্যন্ত পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিলুপ্ত প্রায় আমাদের কড়া সম্প্রদায়ের ছেলে-মেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হতে শুরু করেছে।
আমাদের কড়া পল্লী থেকে আমি ছাড়াও বিমান কড়ার ছেলে বিজন কড়া, রঞ্জন কড়ার ছেলে কাঞ্চন কড়া এবং যতন কড়ার ছেলে জয়ন্ত কড়া এসএসসি পাশ করেছে। আমাদের পড়া-লেখা বা শিক্ষার পিছনে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। অনেকে আমাদের ঢাকারমত শহরে আশ্রয় ও টিউশন ফি দিয়ে পড়া লেখা করিয়েছেন। অনেকে সাহস জুগিয়েছেন। আমাদের কড়াপল্লীর ঝড়ে পড়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রতিষ্ঠা করা হয়েছে কড়া পাঠশালা। সেখানে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান দেয়া হয়।