ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 15, 2026 3:57 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ , শ্রীপুর (মাগুরা) সংবাদ দাতা : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট শনিবার বাদ আছর শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান এবং শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক আহ্বায়ক ইমরান হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক লিমন খানসহ উপজেলা বি এন পি ও এর সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।