এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত মোঃ আব্দুল হক, এস এম রহমত, মোঃ নূরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলি ভোট্রু, সদস্য মোঃ মাজহারুল হক, মোঃ মজিবুর রহমান মজুমদার, মোঃ নেহাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ধর্মপাশা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
