ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে মাদক কেনাবেচায় বাধা দেয়ায় হামলা: নারীসহ আহত-৫ থানায় মামলা আটক-১

Mahamudul Hasan Babu
August 15, 2026 3:53 pm
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে মাদক কেনাবেচা করতে বাধা দেওয়ায় মাদক কারবারিরা সংজ্ঞবদ্ধ হয়ে নৃশংসভাবে হামলা চালায়। এতে নারীসহ ৫জন গুরুতর আহত হয়েছে। সাতজনকে আসামী করে থানায় মামলা হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো- মোসা: রাফেজা (৩০), মো: কাসেম (৩৫), আহাদ (২৮), ফরিদ মোল্লা (৫০) ও মো: মিরাজ (৪৬)। এদের মধ্যে ফরিদ মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরেকৃষ্ণপুর এলাকার কাসেম ও তার বড় ভাই বদিয়ার দীর্ঘদিন ধরে স্থানীয় বাজার ও বাড়ির সামনের রাস্তায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে আসছিল। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ায় স্থানীয় বাসিন্দারা একাধিকবার তাদের বাধা দেন।

ঘটনার দিন শুক্রবার রাতে আবারও প্রকাশ্যে ইয়াবা বিক্রি করার সময় মো: ফরিদ ও তার সহযোগীরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কাসেম ও বনি আমিনের নেতৃত্বে একদল হামলাকারী চায়নিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাথাড়ি কোপে নারীসহ ৫জন গুরুতর আহত হয়।

গুরুতর আহত মো: ফরিদ বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে এলাকার যুবসমাজকে রক্ষা করতেই আমরা ওদের ইয়াবা বিক্রিতে বাধা দিয়েছিলাম। কিন্তু কাসেম ও বদিয়ার সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর নৃশংস হামলা চালায়।

এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে ঘটনায় জড়িত সব মাদক কারবারি ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামিম আহম্মেদ জানান, এ ঘটনায় ৭জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে বনি আমিন খান নামে এক আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।