ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার-৮২তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি

Mahamudul Hasan Babu
August 15, 2026 3:57 pm
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরার মহম্মদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য ও নানামুখী মানবিক কর্মসূচির আয়োজন করেছে উপজেলা ছাত্রদল।

​উপজেলার জোকা সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ মাঠে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল প্রীতি ফুটবল টুর্নামেন্ট, সুবিধাবঞ্চিত এতিমদের মাঝে অনুদান ও খাবার বিতরণ, দোয়া মাহফিল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ৮২টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ।

​আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য এম. তাওফিক কালাম অভির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।

বক্তব্যে তিনি বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সারা জীবন সংগ্রাম করেছেন। তৃণমূল নেতাকর্মী ও আপামর জনসাধারণের হৃদয়ে তিনি চিরভাস্বর হয়ে থাকবেন।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সম্মানিত সদস্য সৈয়দ আরাফুজ্জামান রিংকু এবং মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এম.এম. রইচ উদ্দীন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা মিয়া, কাজী সালিমা হক মহিলা কলেজের প্রভাষক মো: শিবলী সাদিক, ৫নং বালিদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. রিপন আহম্মেদ, যুবদল নেতা মেহেদি হাসান রাজিব এবং আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল ও সাবেক সদস্য সচিব শহিদুর রহমান হিমুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

​সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীগণ প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীূের হাতে পুরস্কার তুলে দেন এবং স্থানীয় এতিম শিশুদের মাঝে নগদ অর্থ অনুদান ও খাবার বিতরণ করেন। পরিশেষে জোকা সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ প্রাঙ্গণে সবুজ বিপ্লবের অংশ হিসেবে ৮২টি ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।