ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী ইসলামপুরে উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

Mahamudul Hasan Babu
August 15, 2026 3:54 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার(১৫আগষ্ট) বিকেল সাড়ে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন,সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

​এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন,সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজম উদ্দৌলা পাহলোয়ান, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী প্রমুখ।

​আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।