ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে বৃক্ষরোপণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

Mahamudul Hasan Babu
August 18, 2026 1:48 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

১৮ আগস্ট মঙ্গলবার বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে উপজেলা ঐতিহ্যবাহী রাবাইতাড়ী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, রাবাইতাড়ী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া শেখ,সহকারী শিক্ষিকা ফরিদা বানু চম্পা, বিপদের বন্ধু সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত আলী,উপদেষ্টা রাশেদুল কবির, আব্দুল্লাহ আল মামুন বিপদের বন্ধু সংগঠনের সভাপতি, রনি সরকার, সাধারণ সম্পাদক রোকন সরকারসহ আরো অনেকে।

এসময় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।