ঢাকাMonday , 26 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

​গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিএনপি ও বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

Mahamudul Hasan Babu
October 26, 2026 11:56 am
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাটে গত শনিবার ২৪শে অক্টোবর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুজন সদস্য আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ২৫ অক্টোবর রবিবার দুপুরে গোপালগঞ্জ শহরে একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ২৪শে অক্টোবর ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনাটি এলাকায় অশান্তি সৃষ্টির একটি গভীর ষড়যন্ত্র।

​এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলা শাখা এনসিপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে গোপালগঞ্জের সাধারণ মানুষ সম্পূর্ণ উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ পুলিশের ওপর হামলার এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গোপালগঞ্জের সচেতন মহল এ বিষয়টিকে একটি উস্কানিমূলক ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর পদক্ষেপ হিসেবে দেখছেন।