মোঃ সাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি:মাগুরার শহরস্থ মোল্লাপাড়াতে পানিতে ডুবে ঈসাআলি (১০) ও হুজাইফা (৯) নামের ২ শিশু মৃত্যু মর্মান্তিকভাবে বরণ করেছে। ২৬ অক্টোবর সোমবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই একজন ইমন বিশ্বাসের ছেলে হুজাইফা (৯) এবং অন্যজন অন্তর বিশ্বাসের ছেলে ঈসা আলী (১০ )।
স্বজনরা জানান, তারা দুজনেই সকাল ৯ টার দিকে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করে। পরে বাড়ির বাহিরে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার পর খোঁজ পাওয়া যায়। যে বয়সে তাদের হাসিখুশী ভাবে খেলায় মুখরিত থাকার কথা, সেই বয়সেই নিভে গেল দুটি নিষ্পাপ প্রাণ। তাদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
