মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ১৮ জনকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ।
২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গোপালগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/১০/১১/১২/১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ ধারায় মামলাটি (নম্বর-৪৮) রুজু করা হয়।
এর আগে গত ২৪ অক্টোবর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের অতর্কিত হামলায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন। এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এ পর্যন্ত এজাহারনামীয় ও সংশ্লিষ্ট আরও ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
