ঢাকাMonday , 26 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 26, 2026 1:42 pm
Link Copied!

রওশন আলম পাপ্পু,ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ-  নীলফামারীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আহমদুল হক মানিক , পৌরসভা আমীর দেলোয়ার হোসেন প্রমূখ। এর আগে তিনি ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ,সরকারি প্রাথমিক বিদ্যালয়,পৌরসভা ও সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।