লামা (বান্দরবান) প্রতিনিধি: আজ ২৬ অক্টোবর ২০২৬ইং রোজ সোমবার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বজ্রপাতে মংপ্রু মার্মা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত মংপ্রু মার্মা ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম খ্যইচিং মার্মা এবং মাতার নাম মাবু মার্মা। তিনি ২ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহঝিরি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বজ্রপাতে আহত দুজনকে মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
