ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে গাংনীর নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেডার্স নামক বিএডিসি ডিলার ৫০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
October 30, 2026 3:22 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নওয়াপাড়ায় অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক বিএডিসি ডিলার সাজিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (ড) ধারা মোতাবেক বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার শাকির আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।