ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রমাণ করেছে মানুষের সমর্থন তারেক রহমানের পক্ষে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Mahamudul Hasan Babu
October 30, 2026 3:08 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ঠাকুরগাঁও উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে দেশের মানুষ বিএনপি সরকারের সাথে রয়েছে, তারেক রহমানের পক্ষে রয়েছে। এই সরকারের আট মাসের কর্মকাণ্ড মানুষ ভালোভাবে গ্রহণ করেছে বলেই বার ফেব্রুয়ারির নির্বাচনে বিরোধীরা যে ভোট পেয়েছিল তার চেয়েও অধিক ভোটে তারা এই নির্বাচনে হেরে গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সুপ্ত গুপ্ত বটবাহীনির দল মানুষের আস্থা অর্জন করতে না পারলেও সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ভীষণ পারদর্শী। কিন্তু বিগত ১২ ফেব্রুয়ারি নির্বাচন এবং গতকাল ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে এ দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যারা দেশের উন্নয়নে বিশ্বাস করেনা, ৫২ তে ভাষা আন্দোলন, ৭১ এ মুক্তিযুদ্ধ, ৯০ এ স্বৈরাচারী আন্দোলন সহ দেশের ঐতিহ্য সংস্কৃতি কে ধারণ করেনা তাদের সাথে কোন মানুষ নেই।

তিনি আরও বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা না করে বর্তমান বিরোধী দল রোড মার্চ, লং মার্চের নামে মানুষকে বিভ্রান্ত করতে মাঠে নেমেছে। এইসকল বিভ্রান্ত কারিদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলকে সোচ্চার থেকে জনগণের পাশে দাড়াতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শ কে ধারণ করে নিজে সাধারণ জীবন যাপন করছেন। আমাদের মন্ত্রী পরিষদের সদস্যদের জনবান্ধব করতে তাগাদা দিচ্ছেন এবং পুরো সরকার ব্যবস্থা কে জনগণের সেবায় নিয়োজিত রেখে কাজ করে চলেছেন। বিএনপির অন্যতম সংগঠন জাতীয়তাবাদী যুবদল কে তারেক রহমানের পথ অনুসরণ করে চলতে হবে। সমাজে অন্যায় অবিচার দূর্নীতির পথকে রুদ্ধ করে আধুনিক বাংলাদেশ বির্নিমানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে বলেও বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখার সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে এসময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা ইউনুস শেখ, আব্দুল্লাহ আল মামুন রণিক সহ বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।