ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে রিকশা ও নির্মাণ শ্রমিকদের মাঝে আইডি কার্ড বিতরণ

Mahamudul Hasan Babu
October 31, 2026 5:31 am
Link Copied!

আবু সালমান :রামগতি (লক্ষীপুর) লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রিকশা ও নির্মাণ শ্রমিকদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার রামদয়াল বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম এবং অ্যাডভোকেট আতিক উল্ল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একরামুল হক। সঞ্চালনা করেন মো. জাবের হোসাইন।

অনুষ্ঠানে রিকশা ও নির্মাণ শ্রমিকদের হাতে আনুষ্ঠানিক ভাবে আইডি কার্ড তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।