ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে তিন কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা

Mahamudul Hasan Babu
October 31, 2026 5:32 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে অষ্টম শ্রেণির প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার কেন্দ্রগুলো ছিল মধ্য চরকাঁকড়া উচ্চবিদ্যালয়, নতুন বাজার মডেল দাখিল মাদ্রাসা ও মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ সুমন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করাই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উৎসাহিত করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ সুমন, উপাধ্যক্ষ মাওলানা গোলাম ফয়সাল, জসিম উদ্দিন মেম্বার, মধ্য চরকাঁকড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন এবং আছিয়া কারম্যান বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খোকন।

পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন ইয়াছিন আরাফাত, শেখ ফরিদ, রাকিব হোসেন, ওয়েজকারনি, দেলোয়ার হোসেন ও আবদুল আহাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।