আরিফ হোসেন রাজু ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ওরফে ‘হুন্ডা’ রায়হান (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক রায়হান ডাওরী বাজার পূর্ব পাশের বেপারী বাড়ির আওলাদ বেপারীর ছেলে। তিনি স্থানীয় যুবদলের সহ-সভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া স্থানীয়দের অভিযোগ, কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং কালমা ইউনিয়ন উত্তর যুবদলের সভাপতির আশ্রয়ে-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে তিনি এ ধরনের অপকর্ম চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
