আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯ নম্বর চরগাজী ইউনিয়নে রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশক্রমে এবং চরগাজী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইলিয়াছের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে হযরত আলী (রা.) নূরানী ও ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গণে ক্যাম্পিংটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘একতা ব্লাড ডোনেট সোশ্যাল অর্গানাইজেশন’। ক্যাম্পিংয়ে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের উৎসাহিত করা হয়।
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
